রাশিয়ার তেলের মজুতে ভয়াবহ আগুন

Date:

রাশিয়ার সারাতোভ অঞ্চলের অ্যাঙ্গেলস শহরে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ হামলার জেরে একটি তেলের ডিপোতে আগুন ধরে যায়।

ইউক্রেনের সামরিক বাহিনীর বরাত দিয় বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে এসব হামলা চালানো হয়। স্থানীয়দের বরাতে একাধিক বিস্ফোরণের কথা জানায় রাশিয়ার সংবাদমাধ্যমগুলোও। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ হামলায় একাধিক ড্রোন ধ্বংস করার দাবি করেছেন অঞ্চলটির গভর্নর রোমান বাসারগিন। এক প্রতিবেদনে ইউক্রেনের বার্তা সংস্থা আরবিসি ইউক্রেন জানিয়েছে, হামলায় অ্যাঙ্গেলসে একটি তেল স্থাপনায় বিস্ফোরণসহ ৪০-এরও বেশি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অ্যাঙ্গেলসে রাশিয়ার বোমারু বিমানের ঘাঁটি রয়েছে।

এটি রাশিয়ার কৌশলগত টিইউ-১৬০ বোমারু বিমানগুলোর একটি প্রধান ঘাঁটি। এই বোমারু বিমানগুলো দিয়ে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তবে এই ঘাঁটির কোনো ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করতে পারেননি সারাতোভের গভর্নর। সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, ড্রোনের ধ্বংসাবশেষ শহরটির একটি শিল্প স্থাপনায় আঘাত করেছে। অগ্নি নির্বাপক দল ও জরুরি পরিষেবা ঘটনাস্থলে কাজ করছে।

কিয়েভ ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে তেলের মজুত স্থাপনায় ব্যাপক আকারে আগুন জ্বলতে দেখা গেছে। এ ছাড়া রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শহরের ওপর দিয়ে উড়তে থাকা ড্রোনগুলো নামানোর চেষ্টা করতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগুন লাগার আগে অন্তত পাঁচটি বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা।

এই ঘটনার পর এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সারাতোভ অঞ্চলে ইউক্রেনের ১১টি ড্রোন ধ্বংস করেছে তারা। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো মন্তব্য করেনি। এছাড়া কুরস্ক, রোস্তভ, বেলগোরোদ, ব্রায়ানস্ক, ক্রাসনোদার, ভলগোগ্রাদ ও আজভ সাগরে মোট ২১টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে তারা।

ইউক্রেনীয় ড্রোন হামলাগুলো সাধারণত ইউক্রেন-রাশিয়া সীমান্তসংলগ্ন এলাকায় কেন্দ্রীভ‚ত থাকে। তবে কখনো কখনো এ ধরনের হামলা রাশিয়ার অভ্যন্তরে আরও গভীর অঞ্চলে পরিচালিত হয়। অ্যাঙ্গেলস ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৭৫০ কিলোমিটার দূরে। এর আগেও অ্যাঙ্গেলসের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেন।

গত ১৭ তারিখে অ্যাঙ্গেলস বিমান ঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া যায়। সে সময় ঘাঁটিতে কয়েকটি টিইউ-৯৫ ও টিইউ-১৬০ কৌশলগত বোমারু বিমান থাকার কথা জানা যায়।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...