লঙ্কানদের ধসিয়ে দিয়ে বিশাল জয় বাংলাদেশের

Date:

লঙ্কানদের ধসিয়ে দিয়ে বিশাল জয় বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে ছয় ম্যাচ সিরিজের প্রথম ম্যাচেই হেরে বসেছিল বাংলাদেশের যুবারা। তবে হতাশার সে হারের পরই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে আজিজুল হাকিম তামিমের দল। টানা তিন জয়ে এখন সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা। শনিবার (৩ মে) সিরিজের চতুর্থ ওয়ানডেতে স্বাগতিক লঙ্কানদের ১৪৬ রানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের যুবারা।
কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৬ রান করে বাংলাদেশ। ওপেনার জাওয়াদ আবরারের সেঞ্চুরি (১১৩) এবং রিজান হোসেনের ফিফটিতে (৮২) বড় পুঁজি পায় দল।
জবাব দিতে নেমে ৩৮.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৯০ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা। বাংলাদেশের পক্ষে পেসার আল ফাহাদ সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন। দুটি করে উইকেট যায় সানজিদ মজুমদার এবং তামিম।
লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস আসে অধিনায়ক ভিমাথ দিনসারার ব্যাটে।
আগামী ৫ মে কলম্বোতেই সিরিজের পঞ্চম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...