শার্শায় অবৈধ বালু উত্তোলন: এক লাখ বিশ হাজার টাকা জরিমানা ও কারাদন্ড

Date:

বেনাপোল প্রতিনিধি:শার্শায় অবৈধ বালু উত্তোলন: এক লাখ বিশ হাজার টাকা জরিমানা ও কারাদন্ড

শার্শায় অবৈধ বালু ও মাটি উত্তোলন এর অভিযোগে ১,২০,০০০ হাজার টাকা জরিমানা ও ফারুক হোসেন (৩৪)  নামে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার বেলা ১২ টার সময় শার্শার লক্ষনপুর ও নিজামপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে বালু ও মাটি উত্তোলন এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা ও বিনাশ্রম জেল দেন উপজেলা ভুমি সহকারী কমিশনার  ( এসি ল্যান্ড) মো: শওকাত মেহেদী সেতু।
উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা সেতু জানায়, একটি কুচক্রী মহল অধিক আয়ের জন্য অবৈধ ভাবে উপজেলার নিজামপুর ও লক্ষনপুর  ইউনিয়নের কানাইনগর, হরিনাপোতা, গোড়পাড়া  ফসলি জমি থেকে বালু ও মাটি উত্তোলন করছিল।
তাদের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে ১টি ও বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২টি মোট তিনটি মামলায় ১,২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ফারুক হোসেন নামে একজনকে বিনাশ্রম ১৫ দিনের জেল দেওয়া হয়েছে।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...