শার্শায় ধান ক্ষেত থেকে অস্ত্র উদ্ধার

Date:

যশোরের শার্শা থানার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর ১নং কলোনী তালতলা মাঠ এলাকায় ধানতে থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি দুটি পাইপ গান উদ্ধার করেছে পুলিশ।
১৫ এপ্রিল সকাল সাড়ে নয়টার দিকে দিকে বাগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হুসাইন মুহম্মদ ইমদাদুল হক সঙ্গীয় ফোর্সসহ রুটিন ডিউটির সময় গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। এ সময় ওই এলাকার আজিজুর রহমানের ধানতে পরিত্যক্ত অবস্থায় দুইটি দেশী তৈরি আগ্নেয়াস্ত্রের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে একটি কাঠের বাটসহ যার দৈর্ঘ্য ২ ফুট এবং অপরটি কাঠের বাটসহ দুই খণ্ডে বিভক্ত যার দৈর্ঘ্য ২ ফুট ২ ইঞ্চি।
এ বিষয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি সাধারন জিডি করা হয়েছে ।যার জিডি নং ৩৫৭।এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি কিংবা কোনো সুনির্দিষ্ট ব্যক্তির সংশ্লিষ্টতা শনাক্ত হয়নি।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...