শেষ দিনেই নিবন্ধনের আবেদন দেবে এনসিপি

Date:

শেষ দিনেই নিবন্ধনের আবেদন দেবে এনসিপি নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) শেষ দিনেই আবেদন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আদীব বৃহস্পতিবার (১৯ জুন) দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, আমাদের জেলা ও উপজেলা কমিটি গঠন শেষ। এখন উপজেলায় ২০০ জন করে সমর্থকের পরিচয়পত্র ও সদস্য ফরম যাচাই চলছে।

তিনি আরও বলেন, গঠনতন্ত্রের কাজ প্রায় শেষ। আগামীকাল সাধারণ সভায় তা অনুমোদন দেওয়া হবে। যেহেতু শনিবার ইসি বন্ধ, তাই রোববার, অর্থাৎ শেষ দিনেই আবেদন করব।

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে হলে যেসব শর্ত পূরণ করতে হয়-

সক্রিয় কেন্দ্রীয় কমিটি ও অফিস থাকতে হবে
এক-তৃতীয়াংশ জেলার মধ্যে অফিস থাকতে হবে
কমপক্ষে ১০০টি উপজেলা বা মহানগর থানায় ২০০ জন করে ভোটার সদস্য থাকতে হবে
গঠনতন্ত্রে নির্ধারিত শর্তগুলো (গণতন্ত্র, নারীর অংশগ্রহণ ইত্যাদি) থাকতে হবে।
এনসিপি জানিয়েছে, এসব শর্ত পূরণের কাজ প্রায় শেষ হয়েছে। শেষ দিনেই নিবন্ধনের আবেদন জমা দেবে দলটি।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...