সাকিবের সঙ্গে লিটনের যেখানে মিল দেখছেন সালাউদ্দিন

Date:

সাকিবের সঙ্গে লিটনের যেখানে মিল দেখছেন সালাউদ্দিন কয়েকদিন আগেই লিটন কুমার দাসকে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে বিসিবি। বিসিবির এই সিদ্ধান্তকে অনেকেই মেনে নিতে পারেননি। লিটনের নেতৃত্বে চাপ সামলানোর সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে কোচ সালাউদ্দিন জানালেন ভিন্ন কথা।
রোববার (১১ মে) দলীয় অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে আসেন টাইগার কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় সাকিবের সঙ্গে লিটনের মিল আছে বলে মন্তব্য করেন তিনি।
সালাউদ্দিন বলেন, লিটনকে আমরা সবাই একটু অন্যভাবে দেখি, আপনাদের সাথে হয়তো কথা কম বলে। কিন্তু যারা কাছে থেকে মিশে না তারা হয়তো ভুল ধারণা করে। যে ভুল ধারণা আপনাদের সাকিবের প্রতিও ছিল।
‘কুকুরের লেজ কখনও সোজা হয় না’, পাকিস্তানকে ইঙ্গিত করে শেবাগ-ধাওয়ানের পোস্ট
‘বাইরে থেকে মনে হবে যে, অনেক কিছু তারা ঠিকমতো করে না। কিন্তু একজন টিমমেট হিসেবে তার যতটুকু করার তার থেকে বেশি করে।’ এই কোচের মতে, বাংলাদেশ দলের অধিনায়কত্ব করা মোটেও সহজ কাজ না।
তিনি বলেন, এটা আমাদের মানতে হবে বাংলাদেশ টিমের অধিনায়কত্ব করা বাইরে থেকে অনেকে মনে করতে পারে অনেক সহজ। এটা কিন্তু অনেক সহজ কাজ না, এটা অনেক কঠিন কাজ।
উল্লেখ্য, আগামী ১৭ মে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ জন্য মিরপুরে নিজেদের প্রস্তুত করছে লিটন বাহিনী।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...