হামলার প্রতিবাদে এনসিপির কর্মসূচি ঘোষণা

Date:

হামলার প্রতিবাদে এনসিপির কর্মসূচি ঘোষণা
গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে মশাল মিছিল করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। বুধবার (১৬ জুলাই) রাতে রাজধানীর বাংলামোটর এলাকায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

এনসিপির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশিরের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মশাল মিছিল করবে।

রাত ৮টায় বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিলটি বের করা হবে।

এর আগে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের ন্যক্কারজনক হামলার প্রতিবাদে সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় যুবশক্তি।

বুধবার বিকেলে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আসাদুল্লাহ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপালগঞ্জের পদযাত্রায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া নেতাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। এর প্রতিবাদে সারা দেশে বাংলা ব্লকেড কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় যুবশক্তি।

তিনি বলেন, কর্মসূচির ডাক দিয়েছেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম ও মুখ্য সংগঠন ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।

জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব শাওন মাহফুজ বলেছেন, অনির্দিষ্টকালের জন্য বাংলা ব্লকেড কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ব্লকেড চলবে।

একইসঙ্গে সারা দেশের পয়েন্টগুলোয় ‘ব্লকেড’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বিষয়টি জানানো হয়েছে।

ওই স্ট্যাটাসে বলা হয়েছে, গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদেরকে হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে ব্লকেড কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনার পর রণক্ষেত্রে পরিণত হয় জেলা শহর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বর্তমানে এন‌সি‌পির নেতারা পু‌লিশ সুপা‌রের কার্যাল‌য়ে অবস্থান করছেন।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...