হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা সরকারের দায়িত্ব: সাকি

Date:

শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া এবং বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

তিনি বলেন, জুলাই-আগস্টে দেশে নির্বিচারে হত্যাযজ্ঞ হয়েছিল, এসব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে সিলেট নগরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার গণসংলাপ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, সরকারের প্রতি প্রত্যাশা অনেক। তবে আমাদের বুঝতে হবে কোন পরিস্থিতিতে এ সরকার ক্ষমতায় এসেছে। সরকারের সব কাজে যে মানুষ সন্তুষ্ট হবে, এমনটা নয়।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার বলেছে, ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। কিন্তু নির্বাচনের আগে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে হবে। ইতোমধ্যে অনেকের সঙ্গে আলোচনা করা হয়েছে। নির্বাচনের আগে ও পরে কী কী সংস্কার প্রয়োজন সেটি দেখতে হবে।

কুমিল্লায় একজন বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনা প্রসঙ্গে জোনায়েদ সাকি বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়াটা কোনো অবস্থাতেই যুক্তিসঙ্গত কাজ নয়। মুক্তিযোদ্ধাকে অসম্মান করা কোনোভাবেই কাম্য নয়। যারা এ কাজ করেছে, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় আনতে হবে।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...