‘হেরিটেজ’ তকমা পাওয়া মান্নাতের ভোল বদলাবেন শাহরুখ-গৌরী

Date:


বিনোদন ডেস্ক: ব্যান্ডস্ট্যান্ড এলাকার ছয়তলা এই বাড়িটি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। এবার শাহরুখের মান্নাতে আসতে চলেছে বড়সড় বদল। হেরিটেজ তকমা পাওয়ায় আরও সৌন্দর্য বৃদ্ধি করতে ছয়তলা বাড়ি এবার আট তলায় রূপান্তর করতে চলেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও স্ত্রী গৌরী খান।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, ২০০১ সালে মুম্বাইয়ে বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডের অভিজাতপাড়ায় সমুদ্রমুখী বাড়িটি কিনেছিলেন শাহরুখ ও গৌরী। তার পর থেকেই একটু একটু করে মান্নাতকে মনের মতো করে সাজিয়ে তুলেছেন গৌরী খান। বিরল সামগ্রী সংগ্রহের নেশা রয়েছে তার। সেসবে ভরে উঠেছে তার ঘর। তবে যা সাজসজ্জা, সবটাই অন্দরে করেছেন। বাইরে সেভাবে তেমন কোনো বদল আনেননি।

কারণ মান্নাত মুম্বাই শহরের হেরিটেজ স্থাপত্যের মধ্যে পড়ে। সে কারণে বহিরঙ্গে কোনো রদবদল আনতে গেলে প্রয়োজন নগর প্রশাসনের অনুমতি। মাস কয়েক আগে প্রশাসনের কাছে আবেদনপত্র জমা দিয়েছিলেন গৌরী। অবশেষে ছাড়পত্র পেলেন তারকা-পত্নী।

২৭ হাজার বর্গফুট জায়গার ওপর অবস্থিত মান্নাত। বাড়ির মধ্যে মকবুল ফিদা হুসেনের আঁকা ছবি ছাড়াও প্রচুর মূল্যবান সামগ্রী রয়েছে। মান্নাতের আনুমানিক মূল্য প্রায় ২০০ কোটি টাকা। বাড়ির ভেতরে জেড পাথরের গণপতি, প্যারিস থেকে আনা চার ফুট লম্বা এক জোড়া কালো ফুলদানি, রাধাকৃষ্ণের বিশাল ভাস্কর্যসহ আরও কিছু ঘর সাজানোর জিনিস রয়েছে। এসবই রয়েছে গৃহকর্ত্রীর পছন্দের প্রথম সারিতে। শাহরুখের ইচ্ছায় পরবর্তীকালে গৌরী এর ভেতরেই তৈরি করিয়েছিলেন একটি সিনেমা হল। একসঙ্গে ৪২ জন দর্শক বসে ছবি দেখতে পারবেন সেই প্রেক্ষাগৃহে। তার প্রবেশদ্বার সাজানো রয়েছে তিনটি হিন্দি ছবির বিশাল পোস্টারে। ছবিগুলো হল ‘শোলে’, ‘রাম অউর শ্যাম’ এবং ‘মোগল-এ-আজম’। এ ছাড়া একাধিক শয়নকক্ষ, বাগান, ব্যক্তিগত কোয়ার্টার ছিল এখানে। এবার যুক্ত হতে চলেছে আরও দুটি তলা। ছয়তলা বাড়ি এবার আট তলা হতে চলেছে, যা তৈরি করতে খরচ হবে প্রায় ২৫ কোটি টাকা।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...