৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফ্রিকার দেশ মরক্কো

Date:

৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফ্রিকার দেশ মরক্কো উত্তর-পূর্ব আফ্রিকার দেশ মরক্কোতে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দেশটির উত্তরাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, উত্তর মরক্কোর কাসার এল কেবিরের কাছে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে মঙ্গলবার ভোরে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফ্রিকার দেশ মরক্কো ভূমিকম্পটি রাজধানী রাবাতসহ ভূমিকেন্দ্রের ২০০ কিলোমিটার (১২৫ মাইল) দক্ষিণে অনুভূত হয়েছিল। এতে সরকারিভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে আফ্রিকার এই দেশটিতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ১৯৬০ সালের পর থেকে মরক্কোর সবচেয়ে মারাত্মক সেই ভূমিকম্পে মারাকেচের দক্ষিণে ২ হাজার ৯০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল এবং গুরুত্বপূর্ণ বহু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...