৯০ বাংলাদেশি, ৯৫ ভারতীয় জেলে মুক্তি পাচ্ছেন: পররাষ্ট্র উপদেষ্টা

Date:

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতে আটক ৯০ বাংলাদেশি এবং বাংলাদেশ আটক ৯৫ ভারতীয় জেলে আগামী ৫ জানুয়ারি মুক্তি পাচ্ছেন। বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমায় তাদের হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ- ডিকাবের লাউঞ্জ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানান, ভারতের জলসীমায় আটক ৯০ বাংলাদেশি জেলে এবং বাংলাদেশ আটক ৯৫ ভারতীয় জেলে মুক্তি পাচ্ছেন। আগামী ৫ জানুয়ারি বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমায় তাদেরকে হস্তান্তর করা হবে।

৭৮ জন বাংলাদেশি নাগরিক নিয়ে এমভি মেঘনা ও এমভি লায়লা নামক দুটি ফিশিং ট্রলার ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে। ৯ ডিসেম্বর তাদের আটক করা হয়। এ ছাড়া ভারতীয় জলসীমায় একটি ট্রলার ডুবে গেলে আরও ১২ বাংলাদেশি জেলে উদ্ধারের পর আটক হন।

অন্যদিকে ভারতের ছয়টি ট্রলার গত সেপ্টেম্বর ও অক্টোবরে বাংলাদেশি জলসীমায় ঢুকে পড়ে। তখন ৯৫ জন ভারতীয় জেলেকে পটুয়াখালী ও বাগেরহাটে আটক করা হয়।

ডিকাব লাউঞ্জ উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অতীতে সবসময় কূটনৈতিক সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি। আগামী দিনেও কূটনৈতিক সাংবাদিকদের সঙ্গে আমদের সুসম্পর্ক থাকবে বলে আশা করি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিকাবের বিদায়ী সভাপতি নূরুল ইসলাম হাসিব।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...