যশোরে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

Date:

যশোরে পৃথক দুটি পৃথক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন পানিতে ডুবে এবং অপরজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। ঘটনা দুটি ঘটেছে গতকাল মঙ্গলবার (১৫জুলাই) যশোর সদর ও বাঘারপাড়া উপজেলায়।

নিহতরা হলেন সদর উপজেলার সানতলা গ্রামের বাসিন্দা মধুসূদন (৭০) এবং বাঘারপাড়া উপজেলার বন্দবিলা গ্রামের সোহান (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত গদাধরের ছেলে মধুসূদন সানতলায় তার ভাড়া বাড়ির সামনে ভৈরব নদে মাছ ধরার জন্য কারেন্ট জাল পাততে গিয়ে স্টকজনিত কারণে পানিতে ডুবে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, বাঘারপাড়া উপজেলার বন্দবিলা গ্রামের মেহেদী হাসানের ছেলে সোহান পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করে বাড়ি ফেরার পথে পড়ে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে খাজুরা বাজারের ফারিয়া ক্লিনিকে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। দুপুর দেড়টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহানকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে মরদেহ দুটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...