সংকটাপন্ন এখনও ৫ জন

Date:

সংকটাপন্ন এখনও ৫ জন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও পাঁচজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রাখা হয়েছে।

এ ছাড়া শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আগামী শনিবার (২৬ জুলাই) বেশ কয়েকজনকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।

তিনি বলেন, এই ঘটনায় শুক্রবার পরপর দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এখনও ৪০ জন ভর্তি রয়েছে। এদের মধ্যে ক্রিটিক্যাল অবস্থা পাঁচজনের। তাদের আইসিইউতে রাখা হয়েছে। এদের চাইতে একটু কম গুরুতর অর্থাৎ সিপিআর ক্যাটাগরিতে রয়েছে ১০ জন। ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে পোস্ট অপারেটিভ রয়েছে আরও ১০ জন। ক্যাবিনে রয়েছে ১৫ জন।

নাসির উদ্দিন বলেন, যে কয়জনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাদের ভেতর থেকে দুজনের কিছুটা উন্নতি হয়েছে। তারা নিজে নিজে শ্বাস নিতে পারছে। এই ৪০ জন রোগীর মধ্যে আগামী শনিবার ৪ থেকে ৫ জনকে আমরা ছুটি দিতে পারব।

তিনি আরও বলেন, আজ সিঙ্গাপুর, চীন ও ভারতের চিকিৎসকদল আমাদের সঙ্গে এসব রোগীদের বিষয়ে মিটিং বসেছিলেন। তারা রোগীদের দেখেছেনও।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...