এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আজ

Date:

এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আজ

এসএসসি পরীক্ষা ২০২৫-এর পুনঃনিরীক্ষণের ফলাফল আজ (১০ আগস্ট) প্রকাশিত হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার জানান, সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) থেকে ফলাফল সংগ্রহ করা যাবে।

গত ১০ জুলাই প্রকাশিত ফলাফলে দেখা যায়, এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৯ হাজার ৩২ জন।

এবার এসএসসিতে পাসের হার ৬৮ দশমিক ০৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ২৫ হাজার ১৮ জন।

দাখিলে পাসের হার ৬৮ দশমিক ০৯ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৬৬ জন।

কারিগরিতে পাসের হার ৭৩ দশমিক ৬৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৯৪৮ জন শিক্ষার্থী।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...