লন্ডনে তারেক রহমানের সঙ্গে খন্দকার মোশাররফের সাক্ষাৎ

Date:

লন্ডনে তারেক রহমানের সঙ্গে খন্দকার মোশাররফের সাক্ষাৎ
লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার (২৫ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।

সাক্ষাৎকালে খন্দকার মোশাররফ হোসেনের পুত্র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনও উপস্থিত ছিলেন।

বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের আইডিতে শেয়ার করে ড. খন্দকার মারুফ হোসেন একে ‘জীবনের সেরা মুহূর্ত’ হিসবে উল্লেখ করেন।

ওই পোস্টে তিনি লিখেছেন, “আজ লন্ডন সময় সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। যা চিরকাল মনে রাখার মতো জীবনের সেরা মুহূর্ত। ”

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...