ভোর থেকেই শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

Date:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ‘মার্চ ফর ইউনিটি’তে যোগ দিতে ভোর থেকেই শহীদ মিনারে আসতে শুরু করেছেন বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে জমায়েত হতে শুরু করেন শিক্ষার্থীরা।

পাশাপাশি ভোর থেকে শুরু হয় মঞ্চ তৈরির কাজ।
সকাল ৮টার মধ্যেই শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নেন ঢাকা ও ঢাকার বাইরে থেকে আসা বেশকিছু শিক্ষার্থী। তাদের প্রত্যাশা- ফ্যাসিবাদবিরোধী শপথে সারা দেশের মানুষ এক হওয়ার শপথ নেবেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ (ঐক্যের জন্য যাত্রা) কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...