যশোরে কৃষি গবেষণার উদ্যোগ কৃষাণ কৃষাণীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

Date:

যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামে “তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প (বারি অংগ)” এর অর্থায়নে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, যশোর এর আয়োজনে বারি সরিষা-২০ এর ওপর এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র যশোরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড,কাউছার উদ্দিন আহমদ। সাবেক ইউনিয়ন পরিষদের সচিব নুরুন্নবী বিশ্বাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষনা ইন্সটিটিউট গাজীপুর জেলার জয়দেবপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম।
মাঠ দিবসে সুলতানপুর এলাকার কৃষান- কৃষানীরা উপস্থিত
থেকে বক্তব্য রাখেন স্থানীয় কৃষক ও শিক্ষক কিয়ামউদ্দিন মাহফুজ বিল্লাহ হাসানা হেনা তুলি প্রমূখ।
মাঠ দিবস সার্বিক পরিচালনা করেন যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শাহরিয়ার কবির।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ হাসানুজ্জামান।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...