ছাগলকাণ্ডের সেই ইফাতের বিরুদ্ধে নারীর মামলা

Date:

গত ঈদুল আজহায় ১৫ লাখ টাকায় ছাগল কেনার বুকিং দিয়ে আলোচনায় আসা তরুণ মুশফিকুর ইফাতের (২০) বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। গত রোববার আফরোজা নামে এক নারী বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলাটি করেন।

শুক্রবার পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে। ইফাত আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, লালমাটিয়া ও ধানমন্ডি এলাকায় ইফাতের গ্যাং বাহিনী রয়েছে। ৭ ডিসেম্বর ধানমন্ডি এলাকায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আব্দুল হামিদ সোয়াদের (১৬) ওপর ইফাত ও তার গ্যাং সদস্যরা হামলা চালায়। এ ঘটনায় ইফাতসহ তিনজনের নাম উল্লে­খ এবং অজ্ঞাত আরও সাতজনকে আসামি করে কিশোর সোয়াদের মা আফরোজা বেগম হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি করেছেন। মামলার অন্য দুই আসামি হলেন শেখ রাফিত রহমান (২১) ও তাসরিফ (১৯)।

এ বিষয়ে পুলিশের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিসানুল হক বলেন, ইফাতের বিরুদ্ধে মারামারির ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাগলকাণ্ডে আলোচনায় আসার পর ইফাত মালয়েশিয়ায় চলে যান। পরে আবার দেশে আসেন। রাজধানীর লালমাটিয়া ও ধানমন্ডিতে ইফাতের গ্যাং রয়েছে। তার গ্যাংয়ের সদস্যরা প্রায়ই মারামারির সঙ্গে জড়িয়ে পড়ে। সম্প্রতি ইফাত ও তার গ্যাং বেশ কয়েকটি মারামারির ঘটনা ঘটিয়েছে।

আফরোজা বেগম জানান, গত বছর ধানমন্ডিতে ইফাতের একটি গাড়িচাপার ঘটনা আমার ছেলে দেখে ফেলে। ওই ঘটনা পুলিশের কাছে বলায় আমার ছেলেকে টার্গেট করে হামলা করা হয়। আসামিরা একটি ভবনের রুমের ভেতরে নিয়ে ছেলের ওপর হামলা চালায়।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...