ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায় ১১ জন বাংলাদেশি আটক

Date:

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বৃহস্পতিবার ভোরে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) সদস্যরা বেনাপোল সীমান্তের ধান্যখোলা জেলেপাড়া এলাকা থেকে ১১ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে।

এদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন মহিলা এবং ৩ জন শিশু রয়েছে।

আটককৃতরা হলেন,নড়াইল জেলার কালিয়া উপজেলার পাঁচকাউনিয়ার ছামিনুল শেখ (৪২), একই গ্রামের শাহনাজ বেগম (৩৫),শাকিব শেখ (১৩), শাহাদাত (৩), মাগুরা জেলার মোহাম্মদপুরের চালিমিয়া গ্রামের শরজিনা খাতুন (২৫), নড়াইল জেলার কালিয়া উপজেলার পাঁচকার্ডনিয়া গ্রামের সুমাইয়া (৫০), একই গ্রামের ইয়ারসুল শেখ (২৪), ইয়াসমিন শেখ (২০), আব্দুল্লাহ শেখ (৫), হামজা শেখ (১০ মাস), আসলাম বিশ্বাস (৩৫)।

আটককৃত বাংলাদেশী নাগরিকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে, ভিসা ও পাসপোর্ট না থাকায় তারা দালালের মাধ্যমে ভালো কাজের প্রলোভনে পড়ে ভারতে গিয়েছিল।

সেখান থেকে অবৈধভাবে বাংলাদেশে ফেরার পথে বিজিবি তাদেরকে উক্ত এলাকা থেকে আটক করে।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...