চৌগাছা পানিতে ডুবে প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

Date:

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে সাকিব হোসেন (১৩) নামের এক মানসিক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে তাদের বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত সাকিব পৌরসভার ৫ নং ওয়ার্ডের কোল্ডস্টোর পাড়ার উজ্জ্বল হোসেনের ছেলে।

নিহতের প্রতিবেশিরা জানান, সাকিব শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ছিল। ঘটনারদিন সকাল থেকে সাকিবকে খুজে পাওয়া যাচ্ছিল না। বেলার ১১ টার দিকে প্রতিবেশিরদের সহযোগীতায় বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।

সাকিবের স্বজনরা জানান, সে জন্ম থেকেই শারীরিক ও মানসিক রোগী ছিল।

চৌগাছা সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.সুরইয়া পারভীন বলেন, হাসপাতালে নেওয়ার আগেই সাকিবের মৃত্যু হয়।

চৌগাছা থানার ডিউটি অফিসার এ এস আই মিরাজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...