ছাত্র রাজনীতির উদ্দেশ্য আধিপত্য বিস্তার হতে পারে না: ইশরাক

Date:

ছাত্র রাজনীতির উদ্দেশ্য আধিপত্য বিস্তার হতে পারে না: ইশরাক ছাত্র রাজনীতিতে ফের ‘বিদ্বেষ ও শত্রুতা’ ছড়িয়ে পড়ছে বলে সতর্কবার্তা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ বিষয়ে ছাত্র রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টদের কঠোর হুঁশিয়ারিও দিয়ে তিনি বলেছেন, ছাত্র রাজনীতির উদ্দেশ্য আধিপত্য বিস্তার হতে পারে না।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া পোস্টে তিনি এসব কথা বলেন।
ফেসবুকে ইশরাক লিখেছেন, যথেষ্ট হয়েছে। ছাত্ররাজনীতির মূল উদ্দেশ্য ক্যাম্পাসভিত্তিক আধিপত্য বিস্তার হতে পারে না; সেটা হোক গোপনে অথবা প্রকাশ্যে।
ছাত্র রাজনীতির উদ্দেশ্য আধিপত্য বিস্তার হতে পারে না: ইশরাক তিনি লেখেন, ছাত্ররাজনীতির অঙ্গনে ইতোমধ্যেই একটা বিদ্বেষ ও শত্রুতা ছড়িয়ে পড়ার আলামত দেখতে পাচ্ছি। ১৬ বছর এগুলো সহ‍্য করার পর এখন এগুলো দেখতে চাই না।
ইশরাক আরও লিখেছেন, ছাত্ররাজনীতির গৌরবোজ্জ্বল উদাহরণ রয়েছে ৫২, ৭১, ৯০ ও ২৪। জনগণের অধিকারের লড়াইয়ে নেমে ছাত্ররা জীবন দিয়েছে, জনযুদ্ধ করেছে। সেই আদর্শ অনুসরণ করতে পারলে করেন, নাহলে বন্ধ করেন।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...