বিজয় দিবসে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

Date:

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সব জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ, উপজেলা, থানা, পৌর শাখার অধীনস্থ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জাতীয় পতাকাসহ বিজয় র‍্যালি কর্মসূচি পালিত হবে।
সংগঠনের নেতাকর্মীদের এতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা দিয়েছেন।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...