রমজানে হৃদরোগীদের ওষুধ

Date:

রমজানে হৃদরোগীদের ওষুধ হৃদরোগীরা রোজায় ওষুধ কীভাবে সমন্বয় করবেন, তা জানা প্রয়োজন। সাধারণত রমজানে দুবেলা খাওয়ার ওষুধগুলো সবাই অগ্রাধিকার দিয়ে থাকেন। একই ওষুধের মধ্যে যেগুলো দীর্ঘক্ষণ কাজ করে সেগুলো ব্যবহার করা উচিত। সকালের ওষুধগুলো ইফতারে, রাতের ওষুধগুলো সেহরিতে নেওয়া যায়।
তবে ডাইইউরেটিক (Lasix, Fusid, Frulac, Spirocard, Dytor. etc.) জাতীয় ওষুধ সন্ধ্যায় খেতে হবে। এগুলো সেহরিতে খেলে সারা দিন প্রস্রাবের সঙ্গে শরীরের সব পানি বের হয়ে পানিশূন্যতা, প্রেসার কমে যাওয়াসহ নানা সমস্যা তৈরি করতে পারে। প্রেসারের ওষুধের ক্ষেত্রেও যেগুলো ডাইইউরেটিক জাতীয় সেগুলো সন্ধ্যায় খেতে হবে। কেউ যদি শুধু একটা প্রেসারের ওষুধ খান সেটাও ইফতার বা সন্ধ্যায় খেলে ভালো। হার্টের রোগীদের কমন ওষুধগুলোর মধ্যে একটি হলো অ্যান্টিপ্লাটিলেট (Ecosprin, Lopirel, Clopid AS, Odrel, Asclop etc.) বা রক্ত জমাট না বাঁধার ওষুধ।
এগুলো সাধারণত চিকিৎসকরা দুপুরে খাবার পরে দিয়ে থাকেন। রমজানে এগুলো ইফতার বা সেহরির যে কোনো সময় খাওয়া যেতে পারে। তবে ইফতারের পরে খেলে ভালো।
লেখক : হৃদরোগ বিশেষজ্ঞ

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...