মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

Date:

মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাসিন্দা মোহাম্মদ বাবু নামে এক বাংলাদেশি আহত হয়েছেন।

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ লেম্বুছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার- ৪৯/এস -এর শূন্য লাইন থেকে আনুমানিক ৩০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির দখলকৃত আমতলি (ইনতোলা) ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশি নাগরিক মোহাম্মদ বাবু গুরুতর আহত হন। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। বিস্ফোরণে বাবুর বাম পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষতবিক্ষত হয়। স্থানীয় বাংলাদেশি নাগরিকরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। মাইনটি আরকান আর্মি কর্তৃক পুঁতে রাখা ছিল।
আহত বাবু নাইক্ষ্যংছড়ি  উপজেলার দোছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি বাহির মাঠ গ্রামের বাদশা মিয়ায় ছেলে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাসরুরুল হক এতথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (২১ মার্চ) রাত ৯টার দিকে নাইক্ষ্যংছড়ির তুমব্রুর ভাজাবনিয়া চিতারকুম এলাকায় বাংলাদেশ-মিয়ানমারের কাঁটাতারের বেড়ার পাশে মিয়ানমার থেকে ছোড়া আরাকান আর্মির গুলিতে দুজন বাংলাদেশি আহত হয়েছেন।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...