চট্টগ্রাম থেকে অপহৃত শিশু বেনাপোল থেকে উদ্ধার

Date:

 যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে চট্টগ্রামের বোয়ালখালী থানার শিশু অপহরণ মামলার আসামিকে আটক করেছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে মুক্তিপণের প্রায় চার লক্ষ টাকা।
পুলিশ জানায় ,গত ২৫ মার্চ চট্টগ্রামের বোয়ালখালী থানার চরনদ্বীপ ইউনিয়ন এলাকা থেকে আফরানুর (৮) নামে এক শিশু অপহৃত হয়। এ ঘটনায় পরদিন বোয়ালখালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকালে বোয়ালখালী থানা পুলিশ জানতে পারে যে, অভিযুক্ত ব্যক্তি শার্শার গোড়পাড়া এলাকায় অবস্থান করছে। বিষয়টি শার্শা থানা পুলিশের সঙ্গে শেয়ার করলে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।
শার্শা ও বেনাপোলসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে বেনাপোলের পোড়াবাড়ি কলেজ মোড় এলাকা থেকে নগদের এক এজেন্ট জহিরুলকে আটক করা হয়। তার একাউন্টে ৩ লক্ষ ৯৮ হাজার টাকা জমা হওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান,এই অর্থ দুর্গাপুর গ্রামের ব্যবসায়ী ইকবাল হোসেনের।
পরবর্তীতে ইকবালকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, চট্টগ্রামের পূর্ব পরিচিত মহিউদ্দিন ব্যবসায়িক লেনদেনের পাওনা হিসেবে এই টাকা পাঠিয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করে ২৭ মার্চ সন্ধ্যায় বেনাপোলের পোড়াবাড়ি কলেজ মোড় এলাকা থেকে মূল অভিযুক্ত মহিউদ্দিনকে আটক করে। এ সময় উদ্ধার হয় মুক্তিপণের ৩ লক্ষ ৯৮ হাজার টাকা এবং একটি মোবাইল স্মার্টফোন।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...