যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত 

Date:

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত  যশোর সদরের বাগেরহাট বাজারে শনিবার রাতে দ্রুতগামী মোটরসাইক ধাক্কায় আবুবক্কার (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় পিছন থেকে একটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলেএদুর্ঘটনা ঘটে।
নিহত আবু বাক্কারের বাড়ি উপজেলার হাজির আলী গ্রামে। নিহতের আত্মীয় রমজান আলী জানিয়েছেন, গতকাল সকালে করিচিয়া গ্রামে মামা ওমর আলীর বাড়িতে আবুবক্কার বেড়াতে আসেন। রাত সাড়ে ৭ টার দিকে তিনি বাগেরহাট বাজারে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
 এ সময় একটি মোটরসাইকেল দ্রুত বেগে এসে তার পিছন থেকে সাগরের ধাক্কা দিলে আবুবক্কার আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।
 হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর আবুবক্কার মৃত্যুবরণ করেন। ডাঃ তায়েবা তাকে মৃত্যু ঘোষণা করেন। মৃত আবু বক্কর ছিলেন হাজির আলী বাজারের হোটেল ব্যবসায়ী।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...