যশোর থেকে ৬টি দেশি অস্ত্র সহ চার কিশোর গ্যাং এর সদস্যকে আটক

Date:

যশোর থেকে ৬টি দেশি অস্ত্র সহ চার কিশোর গ্যাং এর সদস্যকে আটক যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া এলাকায় মাদক বেচাকেনা এবং নাশকতামূলক কর্মকান্ড ঘটানোর চেষ্টার অভিযোগে ৪ কিশোর গাঙ্গের সদস্যকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৬টি ধারালো দা ও ৩২ পুরিয়া গঁাজা উদ্ধার করেছে।
 আটককৃতরা যশোর শহরের রেলগেট পশ্চিম পাড়ার শহিদুল ইসলামের ছেলে শান্ত ইসলাম, সদর উপজেলার মাহিদিয়া উত্তরপাড়ার ইদ্রিস আলীর ছেলে খালিদ বিন ওয়ালিদ ওরফে নাইম,রেলগেট পশ্চিমপাড়ার শাহীন মোল্লার ছেলে রাকিব হাসান সাদিক ও একই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে শেখ সোহেল রানা।
 এ সময় তাদের সহযোগী শহরের খড়কী কলাবাগান এলাকার মজিবর রহমান ওরফে জাহাঙ্গীরের ছেলে রাজা ওরফে পিচ্চি রাজা পালিয়ে গেছে। আটক কিশোর গ্যাং এর সদস্যদের আসামীদের বিরুদ্ধে সোমবার দিবাগত গভীর রাতে দ্রুত বিচার আইনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আইনে আলাদা দুটি মামলা হয়েছে।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...