যশোরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

Date:

যশোরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  যশোরের ঝিকরগাছা উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাইবোন। আজ বুধবার দুপুরের দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলো ঝিকরগাছা উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের সাইফুল ইসলাম বাচ্চুর ছেলে শাফিন (৩) এবং তার চাচতো ভাই জহির উদ্দিনের মেয়ে মেহেরিনি (৩)।
নিহত শাহিনের পিতা সাইফুল ইসলাম বাচ্চু জানান, শাফিন ও মেহেরিন সকাল ১১টার দিকে বাড়ির উঠানে খেলা করছিলো। হঠাৎ তাদের খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে আশেপাশের বাড়িতেও তাদের খোঁজা হয়। সর্বশেষ সন্দেহবশত বাড়ির পাশের পুকুরে নেমে তল্লাশি করা হয়। এসময় ডুবন্ত অবস্থায় তাদের লাশ পাওয়া যায়।
তিনি আরো জানান, নিষ্পাপ দুটি শিশুর অকাল মৃত্যুতে তাদের পরিবারের লোকজন শোকে ভেঙ্গে পড়েছেন।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...