যশোর দড়াটানা ভৈরব চত্বরে পলিটেকনিক শিক্ষার্থীদের সমাবেশ

Date:

যশোর দড়াটানা ভৈরব চত্বরে পলিটেকনিক শিক্ষার্থীদের সমাবেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্যোগে রোববার সকালে দড়াটানা ভৈরব চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকাল ১১টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলা এই কর্মসূচিতে প্রায় ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সমাবেশের নেতৃত্ব দেন সিভিল টেকনোলজি বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী তানভীর আহম্মেদ রমেল ও জুনাইদ বিন জামান। যশোর পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা মিছিল সহকারে নিউমার্কেট চত্বর হয়ে দড়াটানা ভৈরব চত্বরে পৌঁছান। সেখানে তারা সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক রিফাত হোসেন, সাধারণ শিক্ষার্থী সুজন আলী ও আলাউদ্দিন।
 এ ছাড়া কপোতাক্ষ পলিটেকনিক ইনস্টিটিউট, বিসিএমসি কলেজ এবং মুসলিম এইডের শিক্ষার্থীরাও এতে অংশ নেন।
শিক্ষার্থীরা কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও দীর্ঘদিনের সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...