যশোরে নকল গাইড বই বিক্রি: হাসান বুক ডিপোকে ৫০ হাজার টাকা জরিমানা

Date:

যশোরে নকল গাইড বই বিক্রি: হাসান বুক ডিপোকে ৫০ হাজার টাকা জরিমানা অ্যাডভ্যান্স প্রকাশনির নকল গাইড বই বিক্রির দায়ে যশোরের হাসান বুক ডিপোকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে যশোর পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। সোমবার সমিতির নীতিমালা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে নিশ্চিত করেছেন সমিতির সভাপতি মাসুদুর রহমান।
জানা গেছে, অ্যাডভ্যান্স পাবলিকেশনের অভিযোগের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে সমিতির নেতৃবৃন্দ হাসান বুক ডিপোতে অভিযান চালান। তল্লাশিতে ৫০টি নকল গ্রামার গাইড উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল ৬ষ্ঠ শ্রেণির সলিউশনসহ ২৮টি, ৯ম শ্রেণির ৭টি এবং ১০ম শ্রেণির ১৫টি গাইড বই। এসব বই সাড়ে ৩শ’ থেকে সাড়ে ৬শ’ টাকায় বিক্রি হতো।
নকল বইগুলো উদ্ধার করে সমিতির অফিসে জমা দেওয়া হয় এবং এ বিষয়ে অ্যাডভ্যান্স প্রকাশনির যশোর প্রতিনিধি একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ যাচাই-বাছাই শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সমিতির গঠনতন্ত্র অনুযায়ী হাসান বুক ডিপোকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সমিতির সভাপতি মাসুদুর রহমান জানান, সমিতির নীতিমালা অনুযায়ী, অভিযুক্ত প্রতিষ্ঠান চাইলে জরিমানার ২৫ শতাংশ পরিশোধ করে আপিল করতে পারবে।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...