যশোরে তীব্র দাবদাহ, জনজীবনে চরম দুর্ভোগ

Date:

যশোরে চলতি মৌসুমে দ্বিতীয়বারের মতো তীব্র দাবদাহ বইছে। বুধবার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাঁটির আবহাওয়া দপ্তর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
প্রচণ্ড গরমে শহরের রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়ে। কৃষক ও শ্রমিকরা চরম ভোগান্তির মধ্যেও বোরো ধান কাটা অব্যাহত রেখেছেন। কৃষক শামীম হোসেন বলেন,রোদের তাপে কষ্ট হলেও ফসল ঘরে তোলা জরুরি।”
তাপপ্রবাহে যশোরের বিভিন্ন সড়কে পিচ গলে ঢিবি হয়ে যাচ্ছে। বিশেষ করে মণিরামপুর-কেশবপুর, যশোর-নড়াইল ও যশোর-মাগুরা মহাসড়কে এ দৃশ্য চোখে পড়ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, তাপপ্রবাহ আরও এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াতে পারে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...