অন্তিম শয়ানে পোপ ফ্রান্সিস

Date:

অন্তিম শয়ানে পোপ ফ্রান্সিস

সব ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে পোপ ফ্রান্সিসকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে বলে নিশ্চিত করেছে ভ্যাটিকান কর্তৃপক্ষ।

ভ্যাটিকানের সীমানার বাইরে ঐতিহাসিক সান্তা মারিয়া মাজ্জোরে ব্যাসিলিকায় তাকে সমাহিত করা হয়।
গত এক শতাব্দীরও বেশি সময় পর এই প্রথম কোনো পোপকে ভ্যাটিকানের বাইরে সমাধিস্থ করা হলো।
ভ্যাটিকানের এক বিবৃতিতে জানানো হয়েছে, সমাধিস্থ করার সময় শুধুমাত্র পোপের নিকটতম কয়েকজন ব্যক্তিকে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়েছিল।
টিজিফাইভ নামে একটি ইতালীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি জানান, পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে ভ্যাটিকান সিটি ও আশপাশের এলাকায় প্রায় চার লাখ মানুষ জড়ো হয়েছিলেন। সেন্ট পিটার্স স্কয়ার এবং রাস্তার দুই পাশে সারিবদ্ধ হয়ে মানুষ তাদের প্রিয় ধর্মগুরুকে শেষ বিদায় জানান।
বিশ্বনেতাদের সরব উপস্থিতিতে অনুষ্ঠিত হয় পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠান। এতে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...