যশোরে ভাড়াটিয়া নারীকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার

Date:

যশোরে ভাড়াটিয়া নারীকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার যশোরে ভাড়াটিয়া নারীকে ধর্ষণের অভিযোগে রাজু হোসেন (৫৫) নামে এক বাড়িওয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে যশোরের ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ এলাকা থেকে ধর্ষক রাজুকে গ্রেফতার করেছে।
গ্রেফতার হওয়া রাজু হোসেন জেলার ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামের শেখ আবুল কাশেমের ছেলে।
ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান জানান, রাজু হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন সাতক্ষীরার শ্যামনগরের বাসিন্দা এক দম্পতি। গত বুধবার বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে ভাড়াটিয়ার ঘরে যায় রাজু হোসেন।
এরপর সে ভাড়াটিয়ার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর বিষয়টি কাউকে না জানতে হুমকি দেয়। রাতে স্বামী বাড়িতে ফিরলে নির্যাতিত নারী বিষয়টি তাকে জানায়। এরপর তারা ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দেয়। পরে রাতে পুলিশ অভিযান চালিয়ে রাজু হোসেনকে গ্রেফতার করে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...