যশোরে কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

Date:

 বেনাপোল প্রতিনিধি:যশোরে কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক  যশোরের শার্শার বাগআঁচড়া থেকে ১০ পিস স্বর্ণের বার সহ শুভ ঘোষ(৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে শার্শা থানা পুলিশ। রোববার (০৫ মে) দুপুর বারোটার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার জনমটোপ গ্রামের শুনীল ঘোষের ছেলে।
পুলিশ জানায়,চেকপোস্ট ডিউটি পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে শার্শা থানার এসআই আলমগীর হোসেনসহ আভিযানিক দল বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে একজনকে আটক করে।পরে আটককারীর শরীর তল্লাশি চালিয়ে জিন্স প্যান্টের ডান পকেট থেকে ১ কেজি ১ শত গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য এক কোটি বিশ ল টাকা।
সহকারী পুলিশ সুপার(নাভারণ)সার্কেল নিশাত আল নাহিয়ান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটকৃতের বিরুদ্ধে আইনগন ব্যবস্থা গ্রহন করে যশোর জেল হাজাতে পাঠানো হয়েছে।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...