যশোরের চৌগাছায় সৎ মাকে গলাকেটে হত্যার প্রধান অভিযুক্ত বরকত গ্রেফতার

Date:

যশোরের চৌগাছায় সৎ মাকে গলাকেটে হত্যার প্রধান অভিযুক্ত বরকত গ্রেফতার যশোরের চৌগাছা উপজেলায় সৎ মাকে গলা কেটে হত্যার মামলার প্রধান অভিযুক্ত বরকত আলী (১৬)কে গ্রেফতার করেছে র‌্যাব-৬, সিপিসি-৩।
র‌্যাব জানায়,প্রায় ৬-৭ মাস আগে কৃষক রোকন আলী দ্বিতীয়বারের মতো রিক্তা বেগমকে বিয়ে করেন।
রিক্তা বেগমের আগের সংসারে একটি মেয়ে রয়েছে। তবে রোকন আলীর প্রথম স্ত্রী ও তার ছেলে বরকত আলী এই বিয়ে মেনে নিতে পারেননি।এ নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
 চলতি বছরের গত ৯ এপ্রিল সকালে পারিবারিক কলহের জেরে বরকত আলী তার সৎ মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত রিক্তা বেগমের ভাই চৌগাছা থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত বরকত আত্মগোপনে চলে যায়।
র‌্যাব-৬, যশোর ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ৯ টায় যশোর সদরের পাসপোর্ট অফিস এলাকা থেকে বরকতকে গ্রেফতার করে। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চৌগাছা থানায় হস্তান্তর করা হয়।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...