যশোরে নার্সিং শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন

Date:

যশোরে নার্সিং শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন যশোরে নার্সিং শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর নার্সিং কলেজের শিক্ষার্থীরা শনিবার,১০মে সকাল ১০টা থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন শুরু করেছেন। তারা অনির্দিষ্টকালের জন্য ক্লাস,পরীক্ষা ও ক্লিনিক্যাল প্র্যাকটিস বর্জন করেছেন।
শিক্ষার্থীদের প্রধান দাবি হলো,এইচএসসি পাসের পর চালু থাকা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে স্নাতক (ডিগ্রি পাস) সমমানের স্বীকৃতি দিতে হবে এবং তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।
এই দাবির পরিপ্রেক্ষিতে গত ৭ মে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই সভাটি শেষ হয়।
এ পরিস্থিতিতে শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের শাটডাউন কর্মসূচি চালিয়ে যাবেন।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...