বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল ঘোষণা অস্ট্রেলিয়ার

Date:

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল ঘোষণা অস্ট্রেলিয়ার আগামী মাসেই লর্ডসে হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ১১ জুলাই হতে যাওয়া এই ফাইনালে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। যা সামনে রেখে এবার ১৬ সদস্যের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
প্যাট কামিন্সের নেতৃত্বাধীন এই দলে সুযোগ পেয়েছেন তরুণ ওপেনার স্যাম কনস্টাস। এছাড়াও স্পিনার ম্যাট কুহনেম্যান এবং অস্ট্রেলিয়ার বর্তমানের দ্রুততম বোলার ব্রেন্ডন ডগেটকে ভ্রমণ রিজার্ভ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই একই দল পরবর্তীতে তিন ম্যাচের সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফর করবে।
এর আগে, দ্বিতীয় সন্তানের জন্মের কারণে অধিনায়ক কামিন্স শ্রীলংকা সফরে না থাকলেও ফের নেতৃত্ব ফিরেছেন। নিয়মিত টেস্ট খেলোয়াড় জশ হ্যাজেলউড এবং ক্যামেরন গ্রিনও ইনজুরি থেকে ফিরে এসেছেন।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য অস্ট্রেলিয়ার টেস্ট দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, স্যাম কনস্টাস, ম্যাট কুহনেম্যান, মারনাস লাবুশেন, নাথান লিয়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, বিউ ওয়েবস্টার।
উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে আগামী ২৫ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হবে অজিরা। এরপর ৩ জুলাই ও ১২ জুলাই শেষ টেস্ট খেলবে অজিরা। এরপর দুদল ৫টি টি-টোয়েন্টি খেলবে।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...