মতিঝিলে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

Date:

মতিঝিলে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিটরাজধানীর মতিঝিলে শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে একটি ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে বলে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৪টি ইউনিট কাজ করছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বীন জসিম।
শনিবার (১৭ মে) বিকেলে এই আগুন লাগার ঘটনা ঘটে। পরে বিকেল ৫টা ১৭ মিনিটে এই আগুন লাগার খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৪টি ইউনিট।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে মতিঝিলে শাহজালাল ইসলামি ব্যাংক ভবনের পাশে একটি বাসা-বাড়িতে আগুনের সংবাদ পাওয়া যায়। ৬টা ২৫ মিনিটে প্রথম একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুইটি ইউনিট যোগ দেয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সম্পর্কে কিছু জানাতে পারেনি তিনি।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...