যশোরে কৃষকদল সভাপতিকে গুলি করে হত্যা

Date:

যশোরে কৃষকদল সভাপতিকে গুলি করে হত্যা যশোরের অভয়নগর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে উপজেলা কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ মে) সন্ধায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি ঘের সংক্রান্ত বিরোধের জেরে বৃহস্পতিবার বিকেলে এক সালিশে অংশ নিতে যান তরিকুল ইসলাম। সালিশ সংক্রান্ত বিষয় নিয়ে গোলোযোগ বাধে। এক পর্যায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তিনি পথেই মারা যান।
 নিহত তরিকুল ইসলাম অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের বাসিন্দা এবং পৌর কৃষকদলের সভাপতি ছিলেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
ওসি আব্দুল আলীম জানান,তিনি ঘটনাস্থলে রয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। অবরাধীদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে বলে জানান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...