যশোরে শিশু নিহত বোমা বিস্ফোরণ মামলার আসামি গ্রেফতার

Date:

যশোরে চাঞ্চল্যকর বোমা বিস্ফোরণে শিশু খাদিজা (৫) নিহত ও তার ভাই সজিব (৬) আহত হওয়ার মামলার সন্দেহভাজন আসামি রাব্বি হোসেন মুসা (২৮) কে গ্রেফতার করেছে র‍্যাব-৬।
র‍্যাব জানায়, গত ১৯ মে সকাল সাড়ে ৮টার দিকে যশোর শহরের শংকরপুর এলাকারএকটি বাড়ির পাশে খেলতে গিয়ে দুই শিশু একটি লাল বল সদৃশ বস্তু পায় এবং তা ঘরে নিয়ে এলে বিস্ফোরণ ঘটে। এতে খাদিজা নিহত ও সজিব গুরুতর আহত হয়। ঘটনার পর নিহত শিশুর মা সুমি খাতুন বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার তদন্তে র‍্যাব নিশ্চিত হয় যে শংকরপুর এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে রাব্বি হোসেন মুসা ঘটনার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-৩ এর একটি দল ২৪ মে দুপুর পৌনে ৩টার দিকে যশোর রেলওয়ে স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...