দেশের ক্রিকেটে সাকিবের ভবিষ্যৎ নিয়ে যা বলছে বিসিবি

Date:

দেশের ক্রিকেটে সাকিবের ভবিষ্যৎ নিয়ে যা বলছে বিসিবি

দেশের জার্সিতে সবশেষ গেল বছর ভারতের বিপক্ষে খেলেছিলেন সাকিব আল হাসান। সে সফরের মাঝপথেই জানিয়েছিলেন টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা। এর মধ্যে ক্যারিয়ারের শেষ টেস্টটি দেশের মাটিতে খেলতে চেয়েছিলেন, তবে বিরূপ পরিস্থিতির কারণে তা আর সম্ভব হয়নি।

এরপর আর দেশেও ফেরা হয়নি সাকিবের। তাকে আর জাতীয় দলের অন্তর্ভুক্ত-ও করা হয়নি। এর মধ্যে বোলিং অ্যাকশন নিয়ে জটিলতায় নিষেধাজ্ঞার মুখেও পড়েছিলেন তিনি।

অ্যাকশন শুধরে সম্প্রতি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে মাঠে ফিরেছেন সাকিব। যদিও এই টুর্নামেন্টে নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি তিনি। তাই সাকিবের পিএসএল মিশন শেষ হওয়ার পর এখন প্রশ্ন উঠছে, তাকে কী আর দেখা যাবে জাতীয় দলের জার্সিতে।

সোমবার (২৬ মে) এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। তিনি বলেন, ‘আমাদের যে টিম ম্যানেজমেন্ট এবং টিম সেট আপ আছে প্লাস অ্যাকশন শোধরানোর পর সাকিব তো এটা প্রথম টুর্নামেন্ট খেলল (পিএসএল), সো এটা সামনে দেখার ব্যাপার। কিন্তু একটা বিষয়, সে একজন বিশ্বমানের খেলোয়াড়।’

‘যে কোনো দলের জন্য সে বড় সম্পদ। সুতরাং আমাদের টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টরদের কনসিডারেশনে সে সবসময় থাকে। অ্যাকশন শোধরানোর পর সাকিব তো এই প্রথম দুটো ম্যাচ খেলল। আরও কয়েকটা ম্যাচ খেলুক, তারপর উত্তর দিতে পারব’-যোগ করেন মিঠু।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...