অস্ত্র আইনে সাবেক এমপি শাহীন চাকলাদারের বিরুদ্ধে মামলা

Date:

অস্ত্র আইনে সাবেক এমপি শাহীন চাকলাদারের বিরুদ্ধে মামলা যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

অস্ত্রের লাইসেন্স বাতিল হওয়ার পরও সেটি জমা না দিয়ে নিজ হেফাজতে রাখার অভিযোগে কোতোয়ালি থানার এসআই সাইফুল ইসলাম মঙ্গলবার মধ্যরাতে মামলাটি দায়ের করেন।

পুলিশ জানায়, গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে তার লাইসেন্সের বৈধতা স্থগিত করা হয়। নির্দেশনা অনুযায়ী ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র জমা দেওয়ার কথা থাকলেও তিনি তা না করে আত্মগোপনে রয়েছেন।

তার হেফাজতের অস্ত্র রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। মামলার তদন্ত করছেন এসআই অভিজিৎ সিংহ।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...