আগের সরকারের ধারাবাহিকতায় ‘গলদপূর্ণ’ বাজেট: আমীর খসরু

Date:

আগের সরকারের ধারাবাহিকতায় ‘গলদপূর্ণ’ বাজেট: আমীর খসরু
প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটকে ‘আগের সরকারের ধারাবাহিকতা’ এবং ‘মৌলিক গলদপূর্ণ’ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি মনে করেন, রাজস্ব আয়ের সঙ্গে বাজেটের আকারের সামঞ্জস্য রাখা হয়নি এবং বাজেটের আকার আরও ছোট হওয়া উচিত ছিল।

সোমবার (২ জুন) প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রস্তাবিত বাজেট আগের সরকারেরই ধারাবাহিকতা এবং এর মৌলিক বিষয়গুলোতে গলদ রয়েছে। রাজস্ব আয়ের সঙ্গে বাজেটের আকারের সম্পৃক্ততা রেখে বাজেট করা উচিত ছিল, যা করা হয়নি। সেই সঙ্গে, বাজেটের আকার আরও ছোট হওয়া উচিত ছিল। এই সরকারের জন্য এই বাজেট বাস্তবায়ন কঠিন হবে।

তিনি আরও বলেন, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এই বিশাল আকারের বাজেট বাস্তবায়ন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ না হলে বাজেট বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে।

এদিন বিকেলে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশনের স্টুডিও থেকে সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। বাজেটে মোট ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা বা জিডিপির ৯ শতাংশ রাজস্ব আয়ের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে ৬৫ হাজার কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করা হয়েছে।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...