জুলাই বিপ্লবের চেতনা শেষ হয়ে যায়নি -অধ্যাপক গোলাম রসূল

Date:

জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে সোমবার উপজেলা পর্যায়ের প্রচার বিভাগের দায়িত্বশীলদের এক সভা অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধাণ অতিথির বক্তব্য রাখেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল।

তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনা শেষ হয়ে যায়নি। বিপ্লবের চেতনা ধরে রাখতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ ও স্বাধীনতা বিরোধী কোন কর্মকাণ্ড যাতে চলতে না পারে সেজন্য আমাদেরকে সচেতন হতে হবে। জুলাই বিপ্লবের শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না।

জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, অধ্যাপক গোলাম কুদ্দুস, অধ্যাপক মনিরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, এম আইয়ুব হোসেন, রহিদুল ইসলাম, আলমগীর হুসাইন প্রমুখ।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...