যশোরে বিএনপি নেতা রবিউলের মায়ের দাফন সম্পন্ন

Date:

যশোরে বিএনপি নেতা রবিউলের মায়ের দাফন সম্পন্ন

যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদব ইঞ্জিনিয়ার রবিউল ইসলামের মায়ের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ জোহর ঘোপ সেন্ট্রাল রোডস্থ সরকারি ফ্লাট মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে ঘোপ কবরস্থানে তাকে দাফন করা হয়। সোমবার রাতে মারা যান তিনি।

এদিকে যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদব ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম মা আলেয়া বেগম মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন আলেয়া বেগমকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

বিএনপি মহাসচিব শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও গভীর শোক জানিয়ে বিবৃতি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপি, জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্র দলের নেতৃবৃন্দ।

মঙ্গলবার বাদ জোহর ঘোপ সেন্ট্রাল রোডস্থ সরকারি ফ্লাট মাঠে মরহুমার নামাজে জানাজা উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু ও শহিদুল বারী রবু, সাবেক সভাপতি মন্ডলীর সদস্য গোলাম রেজা দুলু, সম্পাদক মন্ডলীর সদস্য মিজানুর রহমান খান, একে শরফুদ্দৌলা ছোটলু, আব্দুস সালাম আজাদ, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সিনিয়র সাংবাদিক নুর ইসলাম, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল এবং সদস্য সচিব রাজিদুর রহমান সাগর , ছাত্রদলে সাধারণ সম্পদাক কামরুজ্জামান বাপ্পী, সাংগঠনিক সম্পদাক ইমরান হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

আগামীকাল বৃহস্পতিবার বাদ আছর আলেয়া বেগমের আত্মার মাগফিরাত কামনায় পারিবারিক উদ্যোগে ঘোপ সেন্ট্রাল রোড জামে মসজিদে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে

উল্লেখ্য যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলামের মমতাময়ী মা আলেয়া বেগম (৭৫) সোমবার উন্নত চিকিৎসা জন্য যশোর হাসপাতার থেকে ঢাকায় নেয়ার পথে রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ১৫ দিন আগে ঢাকায় তার হার্টে রিং পরানো হয়। চিকিৎসা শেষে বাড়ি আনা হয়। রোববার রাতে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সোমবার ঢাকা রেফার্ড করা হয়। ঢাকার নেয়ার পথে তিনি মারা যান।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...