গরম কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

Date:

গরম কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। গত ৬ জুন থেকে সারা দেশে বৃষ্টি কমার কারণে অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম।

আবহাওয়া অফিস বলছে, রোববার থেকে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগসহ ফেনী ও ময়মনসিংহ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সোমবারও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, আগামী ১১ জুন থেকে দেশে তাপমাত্রা কমে বাড়তে পারে বৃষ্টি। তবে এ সময় কিছু কিছু অঞ্চলে ভ্যাপসা গরম থাকবে।

এছাড়া আগামীকাল মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণেরর বৃষ্টিসহ বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...