যশোরের শার্শায় বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

Date:

যশোরের শার্শায় বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা যশোরের শার্শা উপজেলায় পুর্ব শত্রুতার জেরে লিটন (৩০) নামে এক বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১০ জুন) রাত ১০ টার দিকে শার্শা উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের সীমান্তের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিএনপি কর্মী লিটন দুর্গাপুর গ্রামের আজগারের ছেলে।

শার্শা নাভারন সার্কেলের সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, সন্ধ্যায় লিটন বাজারে বসে চা খাচ্ছিলেন। এসময় ওই এলাকার সেলিম ও রমজান তাকে কুপিয়ে জখম করে।

এ সময় তার-চিৎকারে শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়।

তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে লিটনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় জড়িত দের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, নিহত লিটন বিএনপির একজন সক্রিয় কর্মী। পুর্বশত্রুতার জেরে সেলিম ও রমজানসহ ৩/৪ জন সন্ত্রাসী লিটনকে কুপিয়ে হত্যা করেছে। আমি এই হত্যার সুষ্ঠ বিচার চাই।

শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম বলেছেন, এ ঘটনায় অভিযুক্তদের আটকের জন্য পুলিশ কাজ করছে ‌।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...