ভাস্কর্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল, প্রশংসা করলেন ওয়াসিম আকরাম নিজেই

Date:

ভাস্কর্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল, প্রশংসা করলেন ওয়াসিম আকরাম নিজেই পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের একটি ভাস্কর্য ঘিরে চলছে আলোচনা, সমালোচনা আর হাস্যরস। হায়দরাবাদের নিয়াজ স্টেডিয়ামের বাইরে এপ্রিল মাসে এই ভাস্কর্যটি বসানো হয়। এতে দেখা যাচ্ছে, আকরাম ১৯৯৯ বিশ্বকাপের জার্সি পরে বোলিং করছেন। পাশে রাখা হয়েছে একটি বাঘের ভাস্কর্যও।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ভাস্কর্যটির চেহারা নিয়ে ঠাট্টা করছেন। একজন লিখেছেন, ‘একমাত্র বলটাই দেখতে আসল মনে হচ্ছে। মুখটা তো সিলভেস্টার স্ট্যালোনের মতো।’

তবে ওয়াসিম আকরাম এতে বিরক্ত হননি। বরং তিনি শিল্পীর প্রচেষ্টার প্রশংসা করেছেন। এক্স (আগে টুইটার)–এ পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘হায়দরাবাদের নিয়াজ স্টেডিয়ামে আমার ভাস্কর্য বসানো নিয়ে অনেক আলোচনা চলছে। আমারটা নিশ্চিতভাবেই বাঘটার চেয়ে ভালো বানানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মূল কথা হলো উদ্যোগ। যারা বানিয়েছেন, তাদের কৃতিত্ব দিতেই হবে। চেষ্টার জন্য পুরো নম্বর। যারা এই কাজে জড়িত ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ।’

নিয়াজ স্টেডিয়ামের প্রধান শিরাজ লেঘারি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘শিল্পী তার সাধ্যমতো সেরা চেষ্টা করেছেন। তবে তিনিও স্বীকার করেন, এটা পুরোপুরি আকরামের মতো হয়নি।’

ওয়াসিম আকরাম পাকিস্তানের সবচেয়ে সম্মানিত ক্রিকেটারদের একজন। তিনি ১০৪টি টেস্টে ৪১৪ উইকেট এবং ৩৫৬টি ওয়ানডেতে ৫০২ উইকেট নিয়েছেন। ১৯৯২ সালের বিশ্বকাপে পাকিস্তানের শিরোপা জয়ে তিনি ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি।

অস্ট্রেলিয়ায় অনেক স্টেডিয়ামের বাইরে কিংবদন্তিদের ভাস্কর্য বসানো হয়ে থাকে। এমনকি ২০২৩ সালে ভারতের মুম্বাইয়ে শচীন টেন্ডুলকারের একটি ভাস্কর্যও উন্মোচন করা হয়েছে। এখন পাকিস্তানেও দেখা যাচ্ছে সেই চর্চা। তবে আকরামের ভাস্কর্য যত না প্রশংসা কুড়িয়েছে, তার চেয়ে বেশি হয়েছে রসিকতা। তবুও সাবেক এই পেসার হাসিমুখে সেটিকে গ্রহণ করেছেন।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...