যশোরে ‘নগদ’ এর ৫৫ লাখ টাকা ছিনতাই

Date:

যশোরে ‘নগদ’ এর ৫৫ লাখ টাকা ছিনতাই যশোরের দিনেদুপুরে নগদ মোবাইল ব্যাংকিং কোম্পানির ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ সকাল পৌনে ১১টার দিকে মণিরামপুর উপজেলার কুয়াদা জামতলা এলাকায় অস্ত্র ঠেকিয়ে এ ছিনতাই করে চার দুর্বৃত্ত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নগদ এর যশোর শাখার ম্যানেজার রবিউল ইসলাম জানান, তিনি ও একাউন্ট অফিসার কাজী মোমিনুর ইসলাম প্রাইভেটকারযোগে যশোর থেকে ৫৫ লাখ টাকা নিয়ে মণিরামপুর উপজেলা অফিসে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে কুয়াদা জামতলা নামক স্থানে পৌছুলে একটি মোটরসাইকেলে তাদের গাড়ির সামনে উঠে চাপ দিতে থাকে।

গাড়িটি রাস্তার নিচে নেমে যায়। এরপরও চালক গাড়ি দ্রুত চালিয়ে যাওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলটি সামনে পড়ে যাওয়ায় এগুতে পারেনি। এরপর ৪ দুর্বৃত্ত প্রাইভেটকারের জানালা ভেঙ্গে ধারালো অস্ত্র দেখিয়ে ও আঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। এরপর তারা ৯৯৯ এ ফোন করে ছিনতাইয়ের বিষয়টি জানালে মণিরামপুর থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন।

এ বিষয়ে মণিরামপুর থানার ওসি শেখ বাবলুর খান জানান, খবর পেয়ে দ্রুত তারা ঘটনাস্থলে যান। নগদ এর কর্মীদের কথা অসংলগ্ন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা সম্ভব না।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...