‘যুদ্ধ শুরু’, বললেন খামেনি

Date:

‘যুদ্ধ শুরু’, বললেন খামেনি চলমান ইরান-ইসরায়েল সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক হুঁশিয়ারিমূলক বার্তা।

মঙ্গলবার (১৭ জুন) রাতে খামেনি এক্সে (সাবেক টুইটার) লেখেন, মর্যাদাপূর্ণ হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো।

ইমাম আলীর আরেক নাম ‘হায়দার’— তিনি ইসলামের চতুর্থ খলিফা এবং শিয়া মুসলমানদের কাছে বিশেষভাবে সম্মানিত।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, আমরা ঠিক জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন।

তবে এখনই তাকে ‘হত্যা’ করা হবে না বলেও তিনি যোগ করেন।

দুই দেশের মধ্যে সংঘাত তো শুক্রবার সকাল থেকেই চলছে। তাই ইরানের নেতার এই মন্তব্যের অর্থ কী—তা স্পষ্ট নয়। এটি আরও তীব্র ইরানি হামলার ইঙ্গিত দিচ্ছে কি না, সেটিও এখনও পরিষ্কার নয়।

মঙ্গলবার রাতে ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলে। এতে দেশটির বিভিন্ন স্থানে সাইরেন বাজতে শুরু করে।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...